কমলগঞ্জে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন : জমি প্রকাশ্যে জবর দখলের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

কমলগঞ্জে স্বামী-স্ত্রীর সংবাদ সম্মেলন : জমি প্রকাশ্যে জবর দখলের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

Manual1 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামে আদালতে মামলাধীন জমি মুক্তিযোদ্ধার প্রভাব বিস্তার করে প্রকাশ্যে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের শমশেরনগরস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত মুক্তিযোদ্ধা নিজের ক্রয়কৃত বারো শতক জমিতে ঘর করছেন বলে দাবি করেন।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রীসুর্য্য গ্রামের আনোয়ার খাঁন ও তার স্ত্রী শেলী খানম অভিযোগ করে বলেন, শ্রীসূর্য্য মৌজার এসএ খতিয়ান ৪৭০ এর ১৯৬৩ দাগের ২১ (একুশ) শতক ও এসএ খতিয়ান ৬৮৩ এর ১৯৬৪ দাগের ১৯ (উনিশ) শতক ভ‚মি সহ আরও অন্যান্য খতিয়ান ও দাগের ভ‚মি নিয়ে মৌলভীবাজার আদালতের স্বত্ব মামলা (৪৭/২০১৫) চলমান রয়েছে। তবে শ্রীসূর্য্য গ্রামের আপ্তাব আলীর পুত্র মবশ্বির আলী (৬৫) নিজে একজন মুক্তিযোদ্ধা হিসাবে প্রভাব বিস্তার করে চলেছেন। উনার ভ্রাতা মশাহিদ আলী (৫০) সহ অন্যান্য ভাড়াটিয়া লোকদের নিয়ে মামলাধীন ও আমাদের ভোগ দখলীয় ভূমি জোরপূর্বক জবর দখল করে গৃহ নির্মাণের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২৬ জুন ও ২৮ জুন এবং গতকাল বৃহস্পতিবার মাটি ভরাটক্রমে গৃহ নির্মাণের চেষ্টা করেন। এসব ঘটনায় তাদের বাঁধা প্রদান করলেও তারা মানতে রাজি নন। পরে গত ৩০ জুন মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে এবং বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

আনোয়ার খাঁন ও তার স্ত্রী শেলী খানম অভিযোগ করে বলেন, আমরা অভিযোগ দেয়ার পরও এসব বিষয়ে পুলিশকে অবহিত করলেও তারা কোন সহযোগিতা করছেন না। প্রতিপক্ষ প্রভাবশালী থাকায় আদালতে মামলাধীন জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টা চালাচ্ছে। মামলাধীন জমিতে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন ধরণের হস্তক্ষেপ ও দাঙ্গা হাঙ্গামা যেন না ঘটে সেজন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

Manual4 Ad Code

তবে অভিযুক্ত মুক্তিযোদ্ধা মো. মবশ্বির আলী বলেন, আমার ক্রয়কৃত ও আদালতের রায়ে প্রাপ্ত বারো শতক জমিতে ঘর নির্মাণের চেষ্টা করলেও শেলী বেগম তাতে আপত্তি জানাচ্ছেন।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, মহিলার অভিযোগের কপি আমার কাছে আসেনি। তাছাড়া মুক্তিযোদ্ধার জমি হিসাবে মামলার রায়ও রয়েছে। #

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!