বড়লেখায় পূর্ব বিরোধের জেরে পিটিয়ে হত্যা : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখায় পূর্ব বিরোধের জেরে পিটিয়ে হত্যা : গ্রেফতার ১

  • সোমবার, ১৭ মে, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় জায়গা-জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ভাতিজা ও ভাগ্নেদের ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে খুন হয়েছেন প্রাইভেট গৃহ শিক্ষক আপ্তাব উদ্দিন (৫৬)। তিনি উপজেলার সফরপুর খানপাড়া গ্রামের মৃত আকমল আলীর ছেলে। নিহতের স্ত্রী জুবেদা বেগমের অভিযোগ দেবর শাহীদুল ইসলামের নির্দেশে পরিকল্পিতভাবে তার স্বামীকে খুন করা হয়। রোববার রাতে ঘটনায় জড়িত ভাতিজা শিব্বির আহমদকে পুলিশ আটক করেছে। সোমবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর ও ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে ময়না তদন্ত শেষে সোমবার বিকেলে নিহতের লাশ স্ত্রী ও ছেলের কাছে হস্তান্তর করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সন্ধ্যা ৭টায় জানাজা শেষে গ্রামের সার্বজনিন কবরস্থানে নিহত প্রাইভেট শিক্ষক আপ্তাব উদ্দিনের লাশ দাফন করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রোববার সকাল সাতটার দিকে আপ্তাব উদ্দিন বাড়ির দক্ষিণ পাশের রাস্তায় বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ভাগ্নে রিপন খান (৩৫), জসিম উদ্দিন (২৯), ভাতিজা শিব্বির আহমদ (৩৩) প্রমুখ দা ও লাঠিসোটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে তিনটার দিকে সেখানে তার মৃত্যু ঘটে। হামলার ঘটনায় জড়িত নিহতের ভাতিজা শিব্বির আহমদকে রাতে পুলিশ আটক করেছে। নিহত আপ্তাব উদ্দিন মাস্টারের স্ত্রী জুবেদা বেগম অভিযোগ করেন, দেবর শাহীদুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। এর আগেও একাধিকবার হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। স্কুল মাস্টার শাহীদুল ইসলামের নির্দেশে রোববার সকালে তার ছেলে, ভাগ্নে ও ভাতিজারা তার স্বামীকে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।

Manual7 Ad Code

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অতিরিক্ত পুলিশ সুপারসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার অভিযোগ পেয়েই রোববার রাতে আসামী শিব্বির আহমদকে আটক করেন। অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!