বড়লেখা ইউএনও শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা ইউএনও শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা

  • শুক্রবার, ২১ মে, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বুধবার রাতে বড়লেখা উপজেলা পরিষদ তাকে সংবর্ধনা দিয়েছে। একই সময় বড়লেখা অফিসার্স ক্লাব ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনও তাকে বিদায় সংর্ধনা দেয়।

ইউএনও মো. শামীম আল ইমরান জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (প্রধানমন্ত্রীর কার্যালয়ে) উপ-পরিচালক পদে পদায়িত হয়েছেন। তিনি ২০১৯ সালের ৪ এপ্রিল বড়লেখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. শামীম আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহোনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্মদীপ বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, সাংবাদিক লিটন শরীফ, আব্দুর রব প্রমুখ।

Manual8 Ad Code

এদিকে বড়লেখা প্রেসক্লাব, দুর্বার মুক্ত স্কাউট দল, উপজেলা স্কাউট, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান পৃথকভাবে বিদায়ী ইউএনওকে বিদায় সংবর্ধনা দিয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!