বড়লেখায় পচা মাংস বিক্রি : ২ কসাই আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পচা মাংস বিক্রি : ২ কসাই আটক

  • শুক্রবার, ২১ মে, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual1 Ad Code

বড়লেখা পৌরশহরের উত্তর চৌমোহনায় শুক্রবার সকালে চান্দই মাংসের দোকানে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে পুলিশ ২ কসাইকে গ্রেফতার করেছে। আটককৃতরা হচ্ছেন- বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর (বারইগ্রাম) এলাকার শওকত আলী (৩৫) ও একই এলাকার দেলোয়ার হোসেন (২৭)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কসাইখানায় পচা মাংস বিক্রি ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ রয়েছে। বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।

Manual7 Ad Code

Manual2 Ad Code

পুুলিশ ও স্থানীয় ব্যবসায়ী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী এলাকার একটি মাংসের দোকানে শুক্রবার সকালে বিয়ানীবাজারের কসাই শওকত আলী ও দেলোয়ার হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। এনিয়ে ক্রেতাদের সঙ্গে তাদের ঝগড়া হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহেদ আহমদের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে।

বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পচা মাংস বিক্রির অভিযোগে পুলিশ শহরের উত্তর চৌমোহনী থেকে দুই ব্যক্তিকে আটক করেছে। বিকেলে তাদেরকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!