শমশেরনগর চা বাগানে র্দুগা মন্দিরে ছাদে ঢালাই ধ্বস : নিম্মমানের কাজের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

শমশেরনগর চা বাগানে র্দুগা মন্দিরে ছাদে ঢালাই ধ্বস : নিম্মমানের কাজের অভিযোগ

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২০

Manual4 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে নির্মাণাধীন দুর্গা মন্দিরের ছাদে ঢালাই দেয়ার পরদিনই ধ্বসে পড়েছে। নিম্মমানের কংক্রিটের কোয়া, রড দিয়ে ছাদ ঢালাই করার সময় ছাদের মধ্যখানের সার্টারিং ভেঙ্গে ধ্বসে পড়ে।

Manual8 Ad Code

গত বুধবার ০১ জুলাই রাতে বড় লাইন এলাকার দুর্গা মন্দিরের ছাদ ঢালাই শেষে এ ঘটনাটি ঘটে। এলজিইডির আওতাধীন ১০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের কাজে ব্যাপক অনিয়ম হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, শমশেরনগর চা বাগানের বড় লাইন এলাকার দুর্গা মন্দিরের ধ্বসে পড়া ঢালাইয়ের ১৫ থেকে ২০ ফুট পরিমান অংশে মেরামত কাজ করছেন শ্রমিকরা। পুণরায় ঢালাই দেয়ার জন্য ঢালাই ভাঙ্গা হচ্ছে। ঢালাই কাজে ব্যবহৃত ইটের কোয়া খুবই নিম্মমানের। রডের সাইজ ছোট। নড়বড়ে সাটারিং ও নিম্মমানের সামগ্রী ব্যবহার করায় ছাদের ঢালাই ভেঙ্গে পড়েছে বলে শ্রমিকরা অভিযোগ করেন। সাইটে কাজ করা এক শ্রমিক জানান, গত বুধবার সন্ধ্যায় ছাদ ঢালাই শেষ করার পর রাতে শুনতে পাই ছাদ ধসে পড়েছে।

শমশেরনগর চা বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন্দ্র বাউরীসহ স্থানীয় কয়েকজন শ্রমিক জানান, স্থানীয় এমপির প্রতিশ্রæতি মোতাবেক দুর্গা মন্দির নির্মাণ কাজ হচ্ছে। তবে কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্টান মন্দিরের কাজে অনিয়ম করছে। যার কারনে বুধবার রাতে মন্দিরের ছাদ ঢালাই শেষে হঠাৎ করে মধ্যখানে সাটারিং ভেঙ্গে ছাদ ধ্বসে পড়ে। তারা আরও বলেন, সিডিউল অনুযায়ী রড, সিমেটের সাথে বালু ও মজবুদ সার্টারিং কিছুই দেয়া হচ্ছে না।

Manual4 Ad Code

এলজিইডি সূত্র জানা যায়, সার্বজনীন সামাজিক অবকাঠামো প্রকল্পের আওতাধিন মৌলভীবাজার জেলা এলজিইডি বিভাগ স্থানীয় এমপির বরাদ্ধকৃত ১০ লাখ টাকা ব্যয়ে শমশেরনগর দুর্গা মন্দির নির্মাণ কাজের জন্য টেন্ডার আহবান করা হয়। উপজেলা এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে মন্দিরের কাজ শুরু হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে ঠিকাদারের সখ্যতার ও গাফলতিতে এমন কাজ হয়েছে বলে বাগানের চা শ্রমিক নেতৃবৃন্দ মনে করছেন।

কাজের সংশ্লিষ্ট ঠিকাদার আহমদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি। তবে কমলগঞ্জ উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, কাজে কোন অনিয়ম হয়নি। সার্টারিং দুবর্লতায় ছাদের কিছু অংশ দেবে যায়।

Manual1 Ad Code

এলজিইডি, মৌলভীবাজার এর নির্বাহী প্রকেীশলী আজিম উদ্দীন সরদার বলেন, বিষয়টি আমি জানি না। দ্রুত উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেব কাজ সঠিকভাবে বাস্তবায়নের জন্য।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!