বড়লেখায় খাসিয়াদের পান চুরির পর জুম দখলের অপচেষ্টার অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় খাসিয়াদের পান চুরির পর জুম দখলের অপচেষ্টার অভিযোগ

  • রবিবার, ৩০ মে, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

বড়লেখার বনাখালা খাসিয়া পানপুঞ্জির (ছোটলেখা) পান চুরির পর সঙ্গবদ্ধ সন্ত্রাসীরা শুক্রবার সকালে অস্ত্র-সস্ত্র নিয়ে পানজুম দখলের অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা না দিলে তারা পানজুম দখলের হুমকি দিয়েছে। এ ঘটনায় আতংকিত পানপুঞ্জির মন্ত্রী (প্রধান) নরা ধার শনিবার রাতে সীমান্তবর্তী বোবারথল এলাকার ১৬ ব্যক্তির নাম উল্লেখ ও আরো অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।

Manual7 Ad Code

অভিযোগ সুত্রে জানা গেছে, বনাখালা পানপুঞ্জির আদিবাসী খাসিয়া সম্প্রদায় দীর্ঘদিন ধরে নিজেদের এলাকায় পান চাষ করে জীবিকা নির্বাহ করছে। প্রায়ই সীমান্তবর্তী বোবারথল এলাকার আতিক মিয়া, লেছই মিয়া, আব্দুল বাছিত, পিচ্চি আমির, মুজিবুর রহমান, কালা মিয়া প্রমুখ জুমের পান চুরি করে নিয়ে যায়। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। শুক্রবার সকালে তাদের নেতৃত্বে ৪০-৫০ ব্যক্তি অস্ত্র-সস্ত্র নিয়ে পানজুমে প্রবেশ করে জুম দখলের অপচেষ্টা চালায়। তখন পানপুঞ্জির মন্ত্রীসহ আদিবাসীরা বাধা দিলে এক সপ্তাহের মধ্যে তাদেরকে ১০ লাখ চাঁদা না দিলে তারা জুম দখল করার হুমকি দেয়। এতে পুঞ্জির মন্ত্রীসহ আদিবাসী খাসিয়া উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ছোটলেখা চা বাগানের অভ্যন্তরের বনাখালা খাসিয়া পানপুঞ্জির মন্ত্রী নরা ধার ১৬জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন। সরেজমিনে তদন্ত করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!