বড়লেখায় বড়ভাই হত্যা মামলায় প্রধান শিক্ষক ছোটভাই গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় বড়ভাই হত্যা মামলায় প্রধান শিক্ষক ছোটভাই গ্রেফতার

  • বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক আপ্তাব উদ্দিন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে তারই ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে ।

Manual7 Ad Code

বুধবার রাত সাড়ে ১০টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই ইয়াকুব আলী রাজনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার সদর ইউপির মহাসহস্র এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। শাহীদুল ইসলাম বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে। নিহত আপ্তাব উদ্দিনের স্ত্রী-পুত্রের অভিযোগ, শাহীদুল ইসলামের নির্দেশে গত ১৬ মে আপ্তাব উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

Manual2 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই ইয়াকুব আলী আপ্তাব উদ্দিন হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে রাজনগর থেকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ ও নিহত আপ্তাব উদ্দিনের পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির সফরপুর গ্রামের মৃত আকমল আলীর ছেলে আপ্তাব উদ্দিনের সঙ্গে ছোটভাই রাজনগর আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক শাহীদুল ইসলাম, ভাতিজা সাব্বির আহমদ ও ভাগ্নে রিপন আহমদ গংদের জমিজমা সংক্রান্ত পূর্ব-বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৬ মে সকালে তারা দা ও লাটিসোটা নিয়ে আপ্তাব উদ্দিনের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় নিহত শিক্ষক আপ্তাব উদ্দিনের ছেলে তানভীর আহমদ থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সাব্বির আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। নির্মম হত্যাকান্ডের মুল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা প্রধান শিক্ষক শাহীদুল ইসলামকে দ্রুত গ্রেফতারের দাবিতে গত ২১ মে এলাকাবাসী দক্ষিণভাগ বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!