সরকারের লক্ষ্য একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

সরকারের লক্ষ্য একটি উন্নত দেশে রূপান্তর -পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য ২০৩০ সালে এসডিজি অর্জন, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তর করা। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পিছনে পড়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ২০৪১ সালে দেশে ৬০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

তিনি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের বড়লেখায় সামাজিক বনায়নের ১২৪ জন উপকারভোগী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে ৪ জন জনপ্রতিনিধির মধ্যে লভ্যাংশের ৪১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকার চেক বিতরণ উপলক্ষে সিলেট বন বিভাগ ও উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী বিভাগীয় বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক।

Manual2 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন ও রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাসের যৌথ সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন সংরক্ষক এসএম সাজ্জাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!