ফুলবাড়ীতে নালার জলে ডুবে এক কন‍্যা শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে নালার জলে ডুবে এক কন‍্যা শিশুর মৃত্যু

  • শুক্রবার, ১১ জুন, ২০২১

Manual3 Ad Code
 কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলতে গিয়ে বাড়ির সামনের নালার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিন বড়ভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাবাচ্ছুম আক্তার। তার বয়স দেড় বছর। সে ওই গ্রামের তাজুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাহির উঠানে খেলা করছিল  শিশুটি। তার  মা শিশুটিকে রেখে বাড়ির  অদুরে মাঠে গরু বাধঁতে যান। এর ফাঁকে বাড়ির  সামনের নালার জলে পড়ে ডুবে যায় শিশু তাবাচ্ছুম। কিছুক্ষন  পর মা ফিরে এসে উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে জলে পড়েছে সন্দেহে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা সামনের নালায় নেমে খুঁজতে থাকে। একপর্যায়ে নালা থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় জলে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  থানায়  ইউডি মামলা দায়ের করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!