বড়লেখায় নিসচা’র পরিচয়পত্র প্রদান ও গুণীজন সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় নিসচা’র পরিচয়পত্র প্রদান ও গুণীজন সংবর্ধনা

  • সোমবার, ১৪ জুন, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজলা শাখার নেতৃবৃন্দের পরিচয়পত্র হস্তান্তর উপলক্ষে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার বেলা ২ ঘটিকায় পৌরসভা হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নিসচা’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু।

Manual1 Ad Code

নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তাদির হোসেন মিসবাহ ও কার্যকরী কমিটির যৌথ অর্থায়নে গুণীজন, উপদেষ্টা, পৃষপোষক ও কার্যকরী কমিটির সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়।

Manual8 Ad Code

নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নোমান ও সিরাজুল ইসলাম শিরুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত গুণীজন সংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নিসচা উপদেষ্টা রাহেনা বেগম হাছনা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিসচা উপদেষ্টা আব্দুল আহাদ, নিসচা উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল, বড়লেখা সরকারি কলেজের প্রভাষক ও নিসচা উপজেলা শাখার প্রধান পৃষ্টপোষক একেএম শফিউল আলম, নিসচা সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান, নিসচা সিলেট মহানগরের সাবেক সদস্য আব্দুল হাসিব, সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক একে রহিম সাবলু, নিসচা জুড়ী আহ্বায়ক সাইফুল ইসলাম সাইফ, সদস্য সিরাজুল ইসলাম জসিম, ব্যবসায়ী মুরাদ আহমদ, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিসচা পৃষ্ঠপোষক নাজিম উদ্দিন, নিসচা পৃষ্টপোষক জাকির হোসেন, তপন চৌধুরী, তারেক আহমদ, তারেক হাসনাত, নাট্যজন ও নিসচা পৃষ্টপোষক মোহাম্মদ হানিফ পারভেজ, কবির হোসেন, ফয়েজ আহমদ, আতিকুর রহমান, বাকের আহমদ, বড়লেখা প্রবাসী ঐক্য পরিষদের সম্পাদক আজিম মোহাম্মদ, নিসচা উপজেলা সহ-সভাপতি মার্জানুল ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!