কমলগঞ্জে ইউপি সদস্যকে কুঁপিয়ে আহত করেছে দৃর্বত্তরা : এলাকাবাসীর মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে ইউপি সদস্যকে কুঁপিয়ে আহত করেছে দৃর্বত্তরা : এলাকাবাসীর মানববন্ধন

  • শনিবার, ১৯ জুন, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্যকে রাতের আঁধারে দূর্বৃত্তরা কুঁপিয়েছে গুরুতর আহত করা হযেছে। গুরুতর আহত ইউপি সদস্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ১০টার আমতৈল বালুঘাট নামক স্থানে ঘটনা ঘটে।

Manual7 Ad Code

আহত ইউপি সদস্যের চাচাতো ভাই বিলাল মিয়া জানান, রহিমপুর ইউনিয়নের সদস্য বড়চেগ গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে মাহমুদ আলী (৫০) চৈত্রঘাট বাজার থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার তার বাড়ি বড়চেগ গ্রামে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। আমতৈল বালুঘাট এলাকায় পৌঁছালে পূর্ব থেকে উৎ পেতে থাকা দূর্বৃত্তরা কাঠের একটি বেঞ্চ রাস্তার উপর রেখে তার গতিরোধ করে হামলা চালায়। এ সময় এ্যালোপাতাড়ি কুপিয়ে মাহমুদ আলীকে আহত করে দূর্বৃত্তরা। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তার স্বজনরা এসে রক্তাক্ত অবস্থায় মাহমুদ আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে শনিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Manual5 Ad Code

এদিকে রহিমপুর ইউপি সদস্য মাহমুদ আলী ও আওয়ামীলীগ নেতা সুলেমান মিয়ার বড়চেগ এলাকার কুখ্যাত সন্ত্রাসী করম উদ্দিন ও তার পুত্র হারুনুর রশীদ গংদের ধারাবাহিক জোর, জুলুম, অত্যাচারের প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় ছয়কুট নতুনবাজার এলাকায় ওয়ার্ডবাসীর উদ্যোগে এক বিরাট মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালিত হয়। আওয়ামীলীগ নেতা সুলেমান মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রহিমপুর ইউপি সদস্য মো: আজির উদ্দিন, ইমাম বশির আহমদ, সাবেক মেম্বার আজমত আলী, মাও: আবুল খায়ের, যুবলীগ নেতা ওয়াসিদ আলী, মাসুক মিয়া, প্রবীন মুরব্বী মাহমুদ আলী প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!