বড়লেখায় সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও গবাদিপশু বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সামাজিক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ ও গবাদিপশু বিতরণ

  • বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সার্বিক সহযোগিতায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে সামাজিক সচেতনতা ও গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণভাগ ইউপির সাত নম্বর খাসিয়া পুঞ্জিতে অনুষ্ঠিত হয়েছে। এতে সিএসপি মায়েদের প্রশিক্ষণ শেষে প্রকল্পের উপকারভোগীদের মাঝে ১৫টি উন্নত জাতের ছাগল ও ৩০টি মোরগ বিতরণ করা হয়।

প্রকল্পের চেয়ারম্যান প্রবীণসন সুছিয়াংয়ের সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক টারজেন পাপাংয়ের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম। এর আগে সামাজিক সচেতনতা ‘অন্ধবিশ্বাস ও কুসংস্কার’ দূরীকরণ বিষয়ে আলোচনা করেন দৈনিক যুগান্তর দৈনিক জালালাবাদের বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।

Manual4 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকল্পের হিসাবরক্ষক ডিকো সুরং, মা ও শিশু পরিচর্যাকারী আইটিমন পঃস্না, প্রিয়াঙ্কা এলগিরি, সমাজ উন্নয়ন কর্মী রিতা সুছিয়াং, রজেন পঃলং, শিশু উন্নয়ন কর্মী মাইকেল নংরুম, রাজু খংলা, শান্তি পঃস্না প্রমূখ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!