ফুলবাড়ীতে গাঁজাসহ গ্ৰেফতার ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

ফুলবাড়ীতে গাঁজাসহ গ্ৰেফতার ৩

  • শুক্রবার, ২৫ জুন, ২০২১
ফুলবাড়ী :: গ্রেফতার গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ী। ছবি :: এইবেলা

Manual2 Ad Code

কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

Manual1 Ad Code

২৫ জুন শুক্রবার সকালে উপজেলার আছিয়ার বাজার নামক স্থানে শরীরের মধ্যে বিশেষ কায়দায় পলিথিনে মোড়ানো গাঁজা পরিবহনকালে ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করে পুলিশ ‌।

Manual4 Ad Code

গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নাটোর জেলার তেবাড়িয়া গ্রামের হাসান আলীর স্ত্রী আকলিমা বেগম (৪৮), বগুড়া জেলার কাহালু থানার তেতুলিয়া পাড়ার জহুরুল ইসলামের স্ত্রী রাহেলা বেগম (৩৮), একই গ্রামের মৃত আবু জাফর সরকারের ছেলে জাকির হাসেন ( ২৪)।

Manual8 Ad Code

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায় জানান, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরআর/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!