বড়লেখায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • রবিবার, ২৭ জুন, ২০২১

Manual4 Ad Code

সাংবাদিক নুরুলের মৃত্যুতে শোক প্রকাশ

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় পাঠকনন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে বড়লেখা মিডিয়া সেন্টাওে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট গোপাল দত্ত।

Manual2 Ad Code

ইত্তেফাক প্রতিনিধি তপন কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। সভায় স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিনের বড়লেখা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে দৈনিক আমাদের সময় প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন, যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, কালের কন্ঠের প্রতিনিধি লিটন শরিফ, ভোরের কাগজ প্রতিনিধি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সংগ্রাম প্রতিনিধি কাজী রমিজ উদ্দিন, রাইজিংবিডির সিলেটের নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল নোমান, একাত্তর টিভি প্রতিনিধি ও বড়লেখা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.জে লাভলু, সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।

সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ :

আলোচনা সভার শুরুতেই দৈনিক সিলেট বাণির বড়লেখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বড়লেখা প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!