বড়লেখা প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা প্রাইভেট হাসপাতালের চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলা সদরের হলি লাইফ স্পেশালাইজ্ড হাসপাতালের চেয়ারম্যান মৌসুমী কিবরিয়া, সিনিয়র ব্যবস্থাপক বিপুল কান্তি দাস ও হসপিটালের চেম্বার চিকিৎসক নুর নবী রাজুর বিরুদ্ধে প্ররোচিত করে ভর্তি করা এক নারী রোগীর মৃত্যুর অভিযোগে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (সিআর-১৫৩/২১) হয়েছে। সোমবার বিকেলে মামলাটি করেছেন নিহত নারীর স্বামী মোহন দে। তিনি পৌরশহরের তেলিগুল এলাকার মহানন্দ দে’র ছেলে।

Manual6 Ad Code

মামলা সুত্রে জানা গেছে, গত ২০ জুন মোহন দে’র স্ত্রী সুমা রানী দে পারিবারিক কলহে কীটনাশক পান করেন। আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশংকাজনক কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট যাওয়ার প্রাক্কালে আসামীরা প্ররোচিত করে ভিকটিমকে সুস্থ্য করার আশ্বাসে তাদের প্রাইভেট হসপিটালে ভর্তি করায়। ২০ ঘন্টা আটকানোর পর আসামীরা দ্রুত রোগীকে সিলেটে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও ছাড়পত্র চাইলে আসামীরা গালমন্দ ও হুমকি-ধমকি দেয়। এ্যাম্বুলেন্সে সিলেট পৌঁছার পরই রোগীর মৃত্যু ঘটে।

Manual7 Ad Code

মামলার বাদী মোহন দে অভিযোগ করেন, সিরিয়াস অবস্থা জেনেও আসামীরা আর্থিক ফায়দা হাসিলের অসৎ উদ্দেশে আমার স্ত্রীকে তাদের হসপিটালে ভর্তি করে। ২০ ঘন্টা আটকে রাখায় এবং চিকিৎসায় অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু ঘটেছে। তিনি ন্যায় বিচার পেতে আদালতের শরনাপন্ন হয়েছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!