বড়লেখায় করোনায় মৃত ব্যক্তির দাফন করলো টিম ফর কোভিড ডেথ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু

বড়লেখায় করোনায় মৃত ব্যক্তির দাফন করলো টিম ফর কোভিড ডেথ

  • রবিবার, ১১ জুলাই, ২০২১

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখার কাঁঠালতলীর শিমুলিয়া গ্রামে করোনায় মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেছে টিম ফর কোভিড ডেথ। শনিবার বেলা ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুম ফখর উদ্দিনের লাশ দাফন করেছে তারা।

জানা গেছে, শিমুলিয়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে ফখর উদ্দিন (৭০) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জুলাই রাত ৩ ঘটিকায় সিলেট নুর জাহান হসপিটালে মারা যান (ইন্না লিল্লাহি..রাজিউন)। মরহুমের ভাইয়ের খবরে নিহত ফখর উদ্দিনের লাশ দাফনে ছুটে যান বড়লেখা ও জুড়ী উপজেলার (টিম ফর কোভিড ডেথ) সংগঠনের টিম লিডার মো. শাহাব উদ্দীন। টিম লিডার মো. শাহাব উদ্দীন, সহকারী টিম লিডার মস্তফা উদ্দিন, জাকির হোসেন মনির, সোহেল আহমদ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা খালেদ আহমদ, আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন, আব্দুল হান্নান, আতিকুর রহমান, ফরহাদ আহমদ প্রমূখ নিহতের গোসল সম্পন্ন করেন। পরে বেলা ১১টায় স্থানীয় ঈদগাহ মাঠে জনাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের লাশ দাফন করেছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!