লক্ষ্মীপুর প্রেসক্লাবে আওয়ামী লীগ নেত্রী লাইলীর প্রিন্টার প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লক্ষ্মীপুর প্রেসক্লাবে আওয়ামী লীগ নেত্রী লাইলীর প্রিন্টার প্রদান

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual4 Ad Code

 আবীর আকাশ, লক্ষ্মীপুর ::

Manual6 Ad Code

আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের জন্য একটি প্রিন্টার প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রবীণ আওয়ামী লীগ নেতা ড. আশরাফ আলী চৌধুরী সারু আওয়ামী লীগ নেত্রী লাইলীর পক্ষে প্রেসক্লাবের সভাপতির শহরের হাসপাতাল রোডস্থ অফিস কক্ষে প্রেসক্লাবের জন্য ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের কাছে প্রিন্টারটি প্রদান করেন।

Manual6 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল মালেক, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবদুল মতলব, প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম শিবলু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আব্দুল্যা আল মামুন, শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয়, বণিক বার্তার প্রতিনিধি রাকিব হোসেন রনি, ছাত্রলীগ নেতা রেজাউল করিম পারভেজ, সাইফুল ইসলাম রকি, মাইন উদ্দিন ইফতি, সাইফুল ইসলাম শামিম প্রমুখ।

প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল বলেন, আওয়ামী লীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলী একজন সাংবাদিক বান্ধব নেত্রী। তিনি সবসময় এই জেলার সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে ছিলেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরার জন্য তিনি সাংবাদিক সমাজকে সব সময় উৎসাহ দিয়ে আসছেন। প্রেসক্লাবের পাশে থাকায় আমরা তথা লক্ষ্মীপুর প্রেসক্লাব ফরিদুন্নাহার লাইলীর সার্বিক মঙ্গল কামনা করছি।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!