এতিম কিশোরী কন্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে তাহিরপুরে ডাকাত পুত্র গ্রেফতার! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ইলেক্ট্রিসিয়ানের আ*ত্ম*হত্যা : পলি ক্লিনিকের স্টাফ নার্স কারাগারে বড়লেখায় ১৬ ব্যাংকের প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ : ৪০ কৃষক পেলেন ৭৫ লাখ টাকার চেক শিক্ষার্থীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখালেন এমপি মাহফুজা সিদ্দিকা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন চিলমারীর পিআইও অফিসের কর্মচারী কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা মৎস্য সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার : এমপি লুনা ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন বড়লেখায় জাতীয় মৎস্য পক্ষে র‌্যালি আলোচনা সভা ও সম্মাননা প্রদান কমলগঞ্জে শিশু সুরক্ষা নিশ্চিতে ‘গুড নেইবারস বাংলাদেশ’ সিডিপির নেটওয়ার্ক ক্যাম্পেইন কমলগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ আটক ২

এতিম কিশোরী কন্যা ধর্ষণ চেষ্টার অভিযোগে তাহিরপুরে ডাকাত পুত্র গ্রেফতার!

  • শনিবার, ২৪ জুলাই, ২০২১

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual1 Ad Code

বিধবা মায়ের ‘এতিম কিশোরী কন্যা’কে ধর্ষণ চেষ্টার মামলায় সুনামগঞ্জের তাহিরপুরে ডাকাত পুত্র শাহীন মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

Manual6 Ad Code

গ্রেফতার শাহীন উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের এক সময়ের আন্ত:উপজেলা ডাকাত দলের সদস্য চাঁন মিয়া ওরফে চান্দু ডাকাতের ছেলে।

Manual4 Ad Code

ভিকটিম ও মামলার সুত্রে জানা যায়, উপজেলার পুরানঘাট গ্রামের চান্দু ডাকাতের ছেলে শাহীন বিধবা ফুফু বাড়ি না থাকার সুবাধে ঈদুল আজহার দুইদিন পুর্বে সোমবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামে থাকা ১৬ বছর বয়সী ফুফাত বোন এতিম কিশোরীকে ঘরের ভেতর আটকে রেখে জোরপুর্বক ধর্ষণ চেষ্টা চালায়।

ভিকটিমের মাদ্রাসায় পড়ুয়া কিশোর ছোট ভাইয়ের বাঁধার মুখে লম্পট শাহীন ধর্ষণে ব্যর্থ হয়ে ঘটনার রাতে জুতো- জামা ফেলে দৌড়ে পালিয়ে যায়। এরপর শাহীনের বাবা এক সময়ের আন্ত:উপজেলা ডাকাত দলের সদস্য চাঁন মিয়া ওরফে চান্দু ডাকাত তার জেষ্ট ছেলে শামীম ভিকটিম ও তার বিধবা মাকে ভয় -ভীতি দেখিয়ে গ্রামের অন্য দুই যুবককে ধর্ষণ চেষ্টার মামলায় জড়িয়ে ফাঁসানোর পরিকল্পনা করে বিপুল অংকের অর্থ আদায়ে থানায় মিথ্যা অভিযোগ করায়। এলাকার লোকজন গোটা বিষয়টি সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএমের নজরে আনলে অধিকতর পুলিশী তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে বেড়িয়ে আসে গর্তের সাপ। পুলিশী তদন্তে উঠে আসে ডাকাত চান্দু ও তার ছেলে শামীমের ভয়াবহ পরিকল্পনা কথা। ভিকটিম ও ভিকটিমের মা পুলিশকে জানায় ভয় -ভীতি দেখিয়ে অপর খালাত ভাইয়ের সাথে বিয়ে দেবার নাম করে ছেলে শাহীনের অপকর্ম আড়াল করাতে চান্দু ও তার বড়ছেলে শামীমের পরিকল্পনায় গ্রামের অন্য দুই যুবককে মামলায় ফাঁসিয়ে মোটা অংকের টাকা আদায় করিয়ে দেবার প্রলোভন দেখায়। এরপর বৃহস্পতিবার দুপুরে চান্দুর ছেলে শাহীনকে নেয়া হয় পুলিশী হেফাজতে। বৃহস্পতিবার রাতে ভিকটিমের বিধবা মা ভাইপো শাহীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!