কমলগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি

  • রবিবার, ২৫ জুলাই, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual8 Ad Code

করোনা মহামারি নিয়ন্ত্রণে সরকারি লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে হলরুমে শিক্ষার্থীদের গাদাগাদি করাতে দেখা গেছে। গত শনিবার (২৪ জুলাই) শনিবার কমলগঞ্জ উপজেলার পতনউষার স্কুল এন্ড কলেজে এ চিত্র দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। তবে শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হয়েছে বলে দাবি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, সরকার করোনা মহামারি নিয়ন্ত্রণে ২৩ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে। লকডাউনের এই সময়ে সকল প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট বিতরণ করা হচ্ছে। তবে পতনউষার স্কুল এন্ড কলেজে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। গাদাগাদি করে প্রতিটি বেঞ্চে শিক্ষার্থীদের বসানো হয়। পরবর্তীতে এ্যাসাইনমেন্টের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে একশ’ টাকা হারে আদায় করেন শিক্ষকরা। টাকা নেয়ার বিষয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ভাইরাল হতে দেখা যায়।

ইতিপুর্বেও লকডাউন চলাকালে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে গত ১৫ জুন থেকে ওই স্কুলের হলরুমে একাদশ শ্রেণির পরীক্ষাও নেয়া হয়। সে সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ যাওয়ার পর ১৮ জুন থেকে পরীক্ষা নেয়া বন্ধ রাখা হয়।

Manual1 Ad Code

অভিভাবক আফরোজ আলী ও তোয়াবুর রহমানসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, আসলে বর্তমান এই সময়ে গ্রামগঞ্জে করোনা মহামারী ব্যাপক আকার ধারণ করেছে। ঘরে ঘরে সর্দি, জ্বর, কাশি রয়েছে। উপজেলায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা পাওয়া যাচ্ছে। এ অবস্থায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে গাদাগাদি করা মোটেও সমীচিন নয়।

Manual2 Ad Code

অভিযোগ বিষয়ে পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়েজ আহমদ বলেন, আসলে এ্যাসাইনমেন্ট বিতরণের সময় শনিবার শিক্ষার্থীদের কিছুটা ভিড় ছিল। তবে আজ রবিবার থেকে গাদাগাদি নেই। তাছাড়া শিক্ষকরা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন সেসব শিক্ষার্থীদের টাকা ফেরত দেয়া হয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, এ্যাসাইনমেন্ট বিষয়ে কারো কাছ থেকে ফি নেয়া যাবে না। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!