বড়লেখায় প্রান্তিক কৃষকের দোরগোড়ায় গিয়ে সুগন্ধি জাতের ধান বীজ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় প্রান্তিক কৃষকের দোরগোড়ায় গিয়ে সুগন্ধি জাতের ধান বীজ বিতরণ

  • মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে কঠোর লকডাউনের মধ্যে বীজ নিতে উপজেলা পরিষদে গিয়ে ভোগান্তি পোয়াতে হয়নি। সোমবার বিকেলে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী ও উপজেলা কৃষি অফিসার দেবল সরকার কৃষকের দোরগড়ায় গিয়ে প্রণোদনা কর্মসূচির বিনামূল্যের সুগন্ধি (চিনিগুড়া) জাতের রোপাআমন ধানের বীজ বিতরণ করেছেন। এর আগে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বড়লেখা সদর, দক্ষিণভাগ উত্তর, দাসেরবাজার ও বর্ণি ইউনিয়নের প্রান্তিক কৃষকের দোরগড়ায় গিয়ে উপকারভোগী কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল লতিফ প্রমুখ।

Manual3 Ad Code

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, প্রণোদনা কর্মসুচির বিনামূল্যের বীজ-সার উপজেলা পরিষদ মিলনায়ন থেকে কৃষকদের নিয়ে যাওয়ার নিয়ম রয়েছে। কিন্ত কঠোর লকডাউনের মধ্যে তাদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা প্রণোদনার সুগন্ধি জাতের বীজগুলো তাদের দোরগড়ায় পৌঁছে দিয়েছি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!