কমলগঞ্জে প্রসূতি মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে প্রসূতি মায়েদের জন্য সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা কর্মসুচী পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী। কর্মসুচীর অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে প্রায় অর্ধশতাধিক প্রসূতি মায়ের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গলবার ৭ জুলাই সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ে প্রসূতি মায়েদের চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এর আগে মহাবিদ্যালয়ের একটি কক্ষে প্রসূতি মায়েদের নিয়ে স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন ৯১ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মুহাম্মদ খালিদ আইয়ুব, এমপিএইচ।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে উপজেলা বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মায়েরা সুশৃঙ্খলভাবে সেনাবাহিনীর চিকিৎসকদের সেবা নিচ্ছেন এবং ব্যবস্থাপত্র দেখে প্রয়োজনীয় ঔষধ প্রদান করছে সেনাবাহিনীর মেডিকেল টিম। ক্যাম্পেইনের সার্বিক পরিচালনায় ছিলেন মেজর আহমেদ ফারুক আজিজ, ক্যাপ্টেন মাহিয়ান আলম বেগ।

Manual3 Ad Code

চিকিৎসক হিসেবে রোগী দেখেন সিএমএইচ সিলেটের স্ত্রী ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ মেজর কামরুন নাহার লাইলী এবং মেডিকেল অফিসার মেজর রাফিজা আক্তার। মেডিকেল ক্যাম্পিইনের সার্বিক সহযোগিতায় ছিল সিলেট সিএমএইচ, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা প্রশাসন।

Manual2 Ad Code

করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে প্রসূতি মায়েরা যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে সেই উদ্দেশ্য এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়। এছাড়াও এই ক্যাম্পে অন্ত:সত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। এ ধরনের জনসেবামূলক কার্যক্রম স্থানীয় গরীব ও অসহায় মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!