বড়লেখায় করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কুলাউড়ায় জেলা মুয়াল্লিম সম্মেলন অনুষ্ঠিত বড়লেখায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা আপা ডাকায় নয় বাসি মিষ্টি থাকায় বনফুলকে জরিমানা : ইউএনও’র সংবাদ সম্মেলন রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত  ছাতকে মাদকসেবনের অভিযোগে ৪ যুবক কারাগারে বড়লেখায় আসামি গ্রেফতারে জখমিদের ওপর ফের হামলার চেষ্টা, পুলিশের উদ্ধার হাকালুকি হাওরে অভিযান : ৫৫০ কেজি পোনামাছ জব্দ, জরিমানা আদায় আত্রাইয়ে মধুমাসে চলছে ফলের রাজত্ব কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত

বড়লেখায় করোনা প্রতিরোধ কমিটির জরুরী সভা

  • বুধবার, ২৮ জুলাই, ২০২১

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual2 Ad Code

বড়লেখায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে দুই ঘন্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সভায় করোনা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। পরে উপজেলার দশটি ইউনিয়ন ও সকল ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রধান করে ১৪ সদস্যের ইউনিয়ন কমিটি ও ইউপি সদস্যদের প্রধান করে ৯ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটিতে জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটির সদস্যগণ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসনের পাশাপাশি কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন, করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, সচেতনতামূলক কার্যক্রম করবেন।

Manual4 Ad Code

এসময় উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদীপ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!