বড়লেখায় ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা

  • বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় ৩ স্ত্রীর স্বামী লম্পট কয়েছ উদ্দিন (২৫) মঙ্গলবার ভোররাতে ঘুমন্ত কিশোরীকে শয়নকক্ষ থেকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে। কয়েছ উদ্দিন উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির দোহালিয়া (টিলাবাড়ি) গ্রামের মৃত তজন উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে কিশোরীর বাবা ধর্ষণ চেষ্টাকারী লম্পট কয়েছের বিরুদ্ধে থাকায় অভিযোগ দিয়েছেন।

Manual4 Ad Code

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, কিশোরীর বাবা-মা পশ্চিম দক্ষিণভাগ গ্রাম সংলগ্ন রেললাইনের পাশে ৩ কক্ষের ঘর বানিয়ে বসবাস করেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে লম্পট কয়েছ উদ্দিন কৌশলে কিশোরীর শয়নকক্ষের জানালা খুলে ভিতরে প্রবেশ করে। সে ঘুমন্ত কিশোরীকে তুলে নিয়ে বসতঘরের প্রায় ১শ’ ফুট উত্তরে রাস্তার নিচে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তি ও কিশোরীর আর্ত চিৎকারে বাবা-মা এগিয়ে গেলে ধর্ষণ চেষ্টাকারী লম্পট কয়েছ উদ্দিন পালিয়ে যায়।

Manual2 Ad Code

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, এব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মুহুর্তে (বুধবার বিকেলে) অভিযোগের তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে রয়েছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!