ফুলবাড়ীতে লকডাউন অমান্য করে বিয়ে : কনের বাবার জরিমানা ৫ হাজার টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

ফুলবাড়ীতে লকডাউন অমান্য করে বিয়ে : কনের বাবার জরিমানা ৫ হাজার টাকা

  • শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কঠোর লকডাউনের মধ্যে সামাজিক অনুষ্ঠান।সরকারের বিধিনিষেধ থাকলেও মানছেন না অনেকেই। তবে প্রশাসনও বসে নেই। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে।
করছেন জরিমানাও । এ দিকে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারী থাকার পরেও মানুষজন লকডাউনকে উপেক্ষা করেই অবাধে চলাফেরাসহ গোপনে সামাজিক অনুষ্ঠানগুলো চালিয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (২৯ শে জুলাই) বিকেলে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মেয়ের বিয়ে সম্পূর্ণ করেছেন এক অভিভাবক।
বিয়ে অনুষ্ঠান সম্পূর্ণ হলেও ঐ বাড়ীতে দিনব্যাপী আত্মীয়দের জনসমাগম করে অতিথিদের আপ্যায়ণ চলে। খবর পেয়ে বৃহস্প্রতিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস উপস্থিত হয়ে কনের বাবা আব্দুর রশিদের ৫ হাজার টাকা জরিমান করা হয়।
এ প্রসঙ্গে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও ) সুমন দাস জানান, আমরা এই কঠোর বিধিনিষেধ পালন করার জন্য উপজেলাবাসীকে অনুরোধ করেছি,আপনারা সচেতন থাকবেন, মাক্স পড়ুন এবং ঘরে থাকুন। যেহেতু আমরা বড় ধরণের সংক্রমনের দিকে ধাবিত হচ্ছি। এটি কমিয়ে আনার জন্য একমাত্র পথ হচ্ছে ঘরে থাকা। ঘরে বাহিরে বেড় হলেই জেলসহ নগদ অর্থ জরিমানা গুনতে হবে।
তিনি আরও জানান, গত সাত দিনে উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী বিধিনিষেধ অমান্য করায় বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২৭ টি মামলা দিয়ে ৩৯ হাজার ৪শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই কঠোর লকডাউন সফল ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!