বড়লেখায় ১৫ সদস্যের মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় ১৫ সদস্যের মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম গঠন

  • শনিবার, ৩১ জুলাই, ২০২১

Manual4 Ad Code

করোনা রোগীদের সেবা ও দাফন-কাফন সম্পাদন

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা, করোনায় আক্রান্তদের সেবা-সুশ্রুষা, মৃত রোগীদের গোসল, জানাজা ও দাফন-কাফন সম্পন্নের লক্ষে ১৫ জন আলিম-উলামার সমন্বয়ে গঠিত হয়েছে মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিম। শুক্রবার রাতে দক্ষিণভাগ মোহাম্মদীয়া দারুল হাদিস টাইটেল মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদকে প্রধান করে এ টিম গঠিত হয়েছে।

Manual7 Ad Code

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের সদস্যবৃন্দ হলেন- মাও. আনোয়ার হুসাইন, মোহাম্মদ আলী, শামছুল হক, নাসির উদ্দিন, মোহাম্মদ আব্দুল্লাহ, খলিল উল্লাহ, ফয়ছল আহমদ, আবুল হাসান, হাফেজ জালাল উদ্দিন, সাবিত আলী, রায়হান আহমদ, মামুনুর রশিদ, সালাহ উদ্দিন সাহেল ও শায়খুল ইসলাম।

মোহাম্মদীয়া কোভিড কো-অপারেশন টিমের প্রধান (টিম লিডার) অধ্যক্ষ মাওলানা কাওছার আহমদ জানান, করোনা পরিস্থিতি বর্তমানে ভয়ানক রূপ ধারণ করেছে। এমতাবস্থায় সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সরকারের একার পক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়। তাই আমরা কয়েকজন আলিম-উলামা মিলে করোনা সংক্রান্ত সবধরণের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার নিয়ে কোভিড কো-অপারেশন টিম গঠন করেছি। শনিবার সকাল থেকেই আমরা কার্যক্রম শুরু করেছি। দিক নির্দেশনা নিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে আমরা মতবিনিময় করেছি।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!