বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শিক্ষার্থী বৃত্তির চেক প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের শিক্ষার্থী বৃত্তির চেক প্রদান

  • সোমবার, ২ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দাসেরবাজার শাখার কর্ম এলাকার সদস্যদের উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত দুই মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে চেক হস্তান্তরের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। পদক্ষেপ বি-বাড়ীয়া জোন ও সিলেট এরিয়ার আওতায় পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কৃতী শিক্ষার্থী বৃত্তি প্রদান করা হয়।

বড়লেখা দাসেরবাজার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও সামাজিক উন্নয়ন কর্মকর্তা ইফতেখার বিন আহসানের পরিচালনায় শিক্ষা বৃত্তির চেক বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী। এছাড়াও বক্তব্য রাখেন সাংবাদিক মস্তফা উদ্দিন, পদক্ষেপ সমৃদ্ধি কর্মসুচির উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা নাবিল আহমদ খান, বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থী তুলসি দাস মমি, মিতালী রাণী দাস

Manual3 Ad Code

প্রমুখ।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ঋন কার্যক্রমের পাশাপাশি তাদের সদস্যদের সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করারও সুযোগ করে দিচ্ছে। অভিভাবকরা সন্তানের সাথে ভালো আচরনের মাধ্যমে তাদেরকে মানবসম্পদে পরিণত করবেন। যেন তারা আগামির বাংলাদেশ পরিচালনায় যোগ্য হয়ে গড়ে উঠে। মানবিক উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ’ যেন উন্নয়নের এ ধারা অব্যাহত রাখে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!