করোনা ভাইরাস মোকাবেলায় চাতলাপুর ও শমশেরনগর চা বাগানে প্রচারণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

করোনা ভাইরাস মোকাবেলায় চাতলাপুর ও শমশেরনগর চা বাগানে প্রচারণা

  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

চা জনগোষ্ঠীর মধ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং এর মাধ্যমে প্রচারণা কার্যক্রম চালু করা হয়েছে। অদ্য ৭ জুলাই মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর ও কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানগুলোতে এই প্রচারণা চালু করা হয়েছে।

চাতলাপুর চা বাগানে প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)’র ফিল্ড অফিসার ডা. নূর-ই আলম সিদ্দিকী, বাগান ব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, বাগান হাসপাতালের ডা. জাকারিয়া আহমদ, স্বাস্থ্য সহকারী প্রদীপ কুমার রায় এবং বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী।

Manual7 Ad Code

জাতীয় পর্যায়ের স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা সিআইপিআরবি’র প্রোগ্রাম কো অর্ডিনেটর মোঃ আলতাফুর রহমানের পরিচালনায় আয়োজিত এক সংক্ষিপ্ত প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।

তাই, এ বিষয়ে জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরী হয়ে পড়েছে। বিশেষ করে, চা বাগান অধ্যুষিত মৌলভীবাজারের চা জনগোষ্ঠীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। আর চা জনগোষ্ঠীকে কোভিড-১৯ বিষয়ে সচেতন করতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এবং সিআইপিআরবি’র সহযোগিতায় প্রচারণা কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরো বলেন, কোভিড-১৯ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে
এবং সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

Manual5 Ad Code

অনুষ্ঠান শেষে সিভিল সার্জন মহোদয় সিআইপিআরবি’র ভলান্টিয়ার কর্তৃক পরিচালিত গর্ভবতী মায়েদের নিয়ে উঠান বৈঠক পরিদর্শন করেন। তারপর ক্যামেলিয়া ডানকান ফাইন্ডেশন হাসপাতাল পরিদর্শন শেষে সিআইপিআরবি এবং ইউএনএফপিএ’র সহযোগিতায় জরুরী ঔষধপত্র ও সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।

Manual4 Ad Code

প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ আলতাফুর রহমান বলেন, জাতিসংঘের চারটি উন্নয়ন সহযোগী সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউনাইটেড নেশন (ইউএন উইমেন) এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘‘এনহেনসিং
সোস্যাল প্রটেকশন ফর ফিমেল টি গার্ডেন ওয়ার্কারস এন্ড দেয়ার ফেমিলিজ ইন সিলেট  ডিভিশন’’ প্রকল্পের আওতায় কোভিড-১৯ মোকাবেলায় জেলার নির্ধারিত চা বাগানগুলোতে
বিশেষ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কার্যক্রমগুলোর মধ্যে মাইকিং প্রচারণা, ডিসপ্লে-বিল
বোর্ড স্থাপন, স্থানীয় টিভি চ্যানেলে কোভিড বিষয়ক প্রচারণা, প্রচারণা-পত্র বিতরণ  উল্লেখযোগ্য।

তিনি আরো জানান, ‘‘ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারী ও বেসরকারী সংস্থাগুলোর মধ্যে কার্যকরী সমন্বয় ও সহযোগিতাসহ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই দুযোর্গকে মোকাবেলা করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।’’#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews