বড়লেখায় করোনার সচেতনতা বৃদ্ধিতে খাসি স্বেচ্ছাসেবী টিম গঠন ও উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় করোনার সচেতনতা বৃদ্ধিতে খাসি স্বেচ্ছাসেবী টিম গঠন ও উপকরণ বিতরণ

  • বুধবার, ৪ আগস্ট, ২০২১

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখায় করেনাভাইরাসের বিস্তার রোধকল্পে জনসচেতনতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর উদ্যোগে মঙ্গলবার খাসি স্বেচ্ছাসেবী টিম গঠিত হয়েছে। এসময় টিম সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

উপজেলার ১৮টি খাসি পুঞ্জিতে মহামারী করোনাভাইরাস সচেতনতা বৃদ্ধিতে গঠিত টিম কাজ করবে। করোনা কালীন সময়ে মানুষকে সচেতন করা, করোনার ভ্যাকসিন গ্রহণে উৎসাহ প্রদান, ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করবে এ সংগঠনের কর্মীরা।

বড়লেখা উপজেলার খাসি পুঞ্জিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর দিক নির্দেশনায় গত রোববার বিকেলে ইউএনও অফিসে সংগঠনের কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খাসিয়া পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার উৎসাহ দেওয়ার জন্য ইউএনও কর্মীদের প্রতি পরামর্শ দেন।

Manual1 Ad Code

উপকরণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বড়লেখা খাসি স্বেচ্ছাসেবী সংগঠনের কো-অর্ডিনেটর মাইকেল নংরুম, জসিন্ডা সুমের, সিতেশ খংলাঃ, ফেসতি লাপাসাম, সদস্য প্রবীণসন সুছিয়াং, ওয়ানলি আমসে, দোলন মানকিন, লিমা মানকিন প্রমূখ।#

Manual4 Ad Code

অনুষ্ঠানে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী বলেন, বড়লেখায় ১৮টি খাসি পুঞ্জি রয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এবং কিছুক্ষেত্রে সরকারি বিধিনিষেধ অমান্য করার তথ্য পাই। সে প্রেক্ষিতে খাসি পুঞ্জির কিছু শিক্ষিত যুব সমাজের সাথে যোগাযোগ করি। তাদের সাথে আলোচনার প্রেক্ষিতে পুঞ্জিতে করোনার সচেতনতা বৃদ্ধি, ভ্যাকসিন নেওয়ার জন্য উদ্ভুদ্ধ করা ও ভ্যাকসিন নিবন্ধনে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করি। উপজেলা প্রশাসন উপহারস্বরূপ এ স্বেচ্ছাসেবী সংগঠনকে ৫টি হ্যান্ডমাইক ও ২০ প্যাকেট সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে। যাতে আগামীতে পুঞ্জিগুলোতে করোনার সচেতনতা বৃদ্ধিতে তারা উৎসাহি হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!