কুলাউড়ার তরুণ সাংবাদিক শাকিরের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক প্রকাশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়ার তরুণ সাংবাদিক শাকিরের মৃত্যুতে বড়লেখা প্রেসক্লাবের শোক প্রকাশ

  • রবিবার, ৮ আগস্ট, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়া সাংবাদিক সমিতি উপজেলা ইউনিটের সাংগঠনিক সম্পাদক, দেশের অন্যতম শীর্ষ ইংরেজি দৈনিক ‘দি ব্যাংলাদেশ টুডে’র কুলাউড়া উপজেলা প্রতিনিধি ও সিলেটভিউ ২৪.কমের নিজস্ব প্রতিবেদক প্রতিভাবান তরুণ সাংবাদিক শাকির আহমদের মৃত্যুতে রোববার বিকেলে শোকসভা করেছে বড়লেখা প্রেসক্লাব। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ এ তরুণ সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Manual2 Ad Code

শোক প্রকাশ ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপনকারীরা হলেন- বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, তপন কুমার দাস, আদিব মজিদ, এ.জে লাভলু, সুলতান আহমদ খলিল, সকালের সময় প্রতিনিধি ময়নুল ইসলাম, দৈনিক সোনালী খবর প্রতিনিধি মস্তফা উদ্দিন, খোলা কাগজ প্রতিনিধি রিপন দাস প্রমূখ।

Manual8 Ad Code

প্রসঙ্গত, গত শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যায় শাকির ডায়াবেটিস ও হৃদরোগজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শারীরিক অবস্থা আরও খারাপ হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর রাত ১০টার দিকে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক শাকিরকে মৃত ঘোষণা করেন। সাংবাদিক শাকির আহমদ কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের ছেলে। মৃত্যুকালে তিনি মা ও স্ত্রী, একমাত্র ছেলে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!