বড়লেখায় বসতঘরের ওপর হেলে পড়েছে পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশংকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় বসতঘরের ওপর হেলে পড়েছে পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনার আশংকা

  • বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লারথল চা বাগান এলাকায় বিজিবি ক্যাম্প সংলগ্ন চা শ্রমিক হিমাংশু চন্দ্র দাসের বসতঘরের ওপর বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটির পাশেই দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণভাবে হেলে রয়েছে আরেকটি পরিত্যক্ত খুঁটি। যেকোন সময় পরিত্যক্ত খুঁটিটি বসতঘরে পড়ে মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে।

Manual6 Ad Code

সরেজমিনে জানা গেছে, উপজেলার পাল্লাথল চা বাগানের চা কারখানার সম্মুখে স্থানীয় এক চা শ্রমিকের বসতঘরের ওপর ঝুঁকিপূর্ণ একটি পরিত্যক্ত ভারী বৈদ্যুতিক খুঁটি গত চার বছর ধরে হেলানো অবস্থায় পড়ে রয়েছে। অল্প ঝড় বৃষ্টিতেই এটি ঘরের ওপর পড়ে বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।

Manual8 Ad Code

ভুক্তভোগী চা শ্রমিক হিমাংশু চন্দ্র দাস জানান, প্রায় ৪ বছর ধরে বিরাট আকারের বিদ্যুতের এ খুঁটিটি তার বসতঘরের ওপর হেলে আছে। স্থানীয় লাইনম্যানদের অনেকবার বললেও তা সরানো হয়নি। অল্প বাতাস আর ঝড়বৃষ্টি হলেই স্ত্রী-সন্তান নিয়ে আতংকে থাকেন কখন যানি খুঁটিটি পড়ে বসতঘর ভেঙ্গে যায়। খুঁটি পড়ে দুর্ঘটনার ভয়ে অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছেন। অবশেষে এব্যাপারে তিনি সোমবার পল্লীবিদ্যুতের ডিজিএম বরাবরে লিখিত আবেদন করেছেন। তিনি ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণের দাবী জানান।

বড়লেখা পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এমাজ উদ্দিন সরদার জানান, ঝুঁটিপূর্ণ পরিত্যক্ত খুঁটির বিষয়ে কেউ তাকে জানায়নি। মাত্র সোমবার সকালে তিনি বিষয়টি অবগত হয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তা সরানোর ব্যবস্থা নিবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!