সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

  • বুধবার, ১১ আগস্ট, ২০২১

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
খুলনা রুপসাসহ সারাদেশে ধর্মান্ধ ও কুচক্রী মহলের মদদে মন্দির ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় বুধবার (১১আগস্ট) দুপুর ১২টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক কুমার সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, সহ-সভাপতি অসিম সরকার, ব্রাহ্মণ সংসদের সেক্রেটারী কমল ব্যাণার্জি, কুড়িগ্রাম রামকৃঞ্চ মিশনের প্রধান বাবু উদয় শংকর চক্রবর্তী, হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য মহিলা পরিষদের সেক্রেটারী ফাল্গুনী তরফদার, ঘাতক-দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক লাল বোস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সব ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে বাংলাশের জনগণ যখন সম্প্রীতির বন্ধনে বসবাস করছে, তখন একটি কুচক্রি ধর্মান্ধ মহল ব্যক্তিগত সুবিধার মানসে মন্দির ভাঙচুর, ভূমি দখল ও সংখ্যালঘুরে উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটাচ্ছে। জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর হস্তে সন্ত্রাসীদের দমনে এগিয়ে আসার আহবান জানানো হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!