বড়লেখায় চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় চোলাই মদ ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ি গ্রেফতার

  • শনিবার, ২১ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual3 Ad Code

বড়লেখায় ৫০০ লিটার চোলাই মদ ও ৩২৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৃথকস্থান থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- বড়লেখার রশিদাবাদ চা বাগানের মৃত রাম চন্দ্রের ছেলে গনু লাল ও সিলেটের জকিগঞ্জ উপজেলার গাগলাজোড়া গ্রামের হারেস আলীর ছেলে জুবায়ের।

Manual1 Ad Code

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবু সাঈদের নেতৃত্বে পুলিশ উপজেলার রশিদাবাদ চা বাগানে অভিযান চালিয়ে মাদক বিক্রেতা গনু লালকে ৫০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করে। অন্যদিকে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশ পূর্বদৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২৭ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা জুবায়েরকে গ্রেফতার করেছে।

বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পৃথক অভিযানে পুলিশ মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!