বড়লেখায় প্রবাসীর অর্থায়নে ফ্রি অক্সিজেন সার্ভিস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় প্রবাসীর অর্থায়নে ফ্রি অক্সিজেন সার্ভিস

  • বুধবার, ২৫ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual5 Ad Code

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির গাংকুলের কাতার প্রবাসী আগর-আতর ব্যবসায়ী আব্দুল কাইয়ুমের অর্থায়নে করোনা রোগীদের জন্য চালু হয়েছে ফ্রি অক্সিজেন সার্ভিস। বুধবার দুপুরে গাংকুল কোভিড ১৯ অক্সিজেন সার্ভিস টিমের সদস্যদের নিকট এ প্রবাসীর দেওয়া ৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।

ফ্রি অক্সিজেন সার্ভিস টিমের আহ্বায়ক ও ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ফয়সল রানার সঞ্চালনায় রতুলি বাজারে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি এম সামছুল হক, রতুলি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ খলিলুর রহমান সাহীন, গাংকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফায়েল ইসলাম লায়েক, মাহবুবুর রহমান মুন্না প্রমূখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!