কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • রবিবার, ২৯ আগস্ট, ২০২১

Manual8 Ad Code

মো: বুুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual4 Ad Code

কুড়িগ্রাম সদরে ষোল বছরের সাজাপ্রাপ্ত আসামি কাজী আজানুল হক (৬৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বরিবার (২৯ আগস্ট) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতাকৃত কাজী আজানুল হক সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাজী আনোয়ারুল হকের ছেলে।

Manual8 Ad Code

পুলিশ জানায়, উক্ত আসামি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানাধীন লাহিড়ী হাট খাদ্যগুদামে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) হিসাবে কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানা মামলা নম্বর ৬ তারিখঃ ৩১/৭/৯৪ যাহার জিআর নং ৩১/৯৪ রুজু হয়। উক্ত মামলায় তার ১৬ বছর সাজা হয়। আসামি মামলা হওয়ার পর থেকে পলাতক হয়, আত্মগোপন করে থাকে । রোববার (২৯আগস্ট) ভোর রাত্রিতে ভুরুঙ্গামারী থানাধীন হাসপাতালে পিছন থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

পুলিশ সুপার কুড়িগ্রাম এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জনাব উৎপল কুমার রায় এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মুর্তজার সঙ্গে এসআই প্রলয় কুমার বর্মা, এসআই কাইয়ুম, এসআই আমিনুল, এএসআই শামীম,এএসআই আরিফ,
এএসআই রাজু অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, জিআর ৩১/৯৪ নং একটি মামলায় ষোল বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সে পঁচিশ বছর থেকে পলাতক ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!