বড়লেখায় নিখোঁজের ৮দিন পর বাক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক জগন্নাথপুরে উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি সাগর-রুনি হত্যাকাণ্ড- ১৪ বছর ধরে কারাগারে নিরপরাধ এনামুল, মুক্তির অপেক্ষায় গোটা পরিবার কুলাউড়ার একটি চা বাগান থেকে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সুনামগঞ্জের ৫ আসনেই জাপার জয়লাভ সম্ভব : শামীম পাটোয়ারী আত্রাইয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন  র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা “সবে আমাকে মাফ করি দিও” চিরকুট লিখে তরুণীর আ#ত্ম#হ#ত্যা

বড়লেখায় নিখোঁজের ৮দিন পর বাক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক জগন্নাথপুরে উদ্ধার

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা থেকে নিখোঁজের ৮দিন পর সিলেটের জগন্নাথপুর পৌরশহর থেকে উদ্ধার করা হয়েছে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী যুবক রেজাউল হক রেজাকে। ২২ আগষ্ট সকালে সে নিখোঁজ হয়। রেজাউল উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চরিয়া গ্রামের সাবেক সেনা সদস্য মৃত ফয়জুল হকের কনিষ্ট ছেলে। সোমবার সন্ধ্যায় বুদ্ধিপ্রতিবন্ধী ছোটভাইকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এমরানুল হক বাবু।

বড়লেখা থানার ২৮ আগষ্টের ১২১৬ নম্বর জিডি ও নিখোঁজ প্রতিবন্ধী যুবকের পারিবারিক সূত্রে জানা গেছে, বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী রেজাউল হক রেজা ২২ আগষ্ট সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পায়নি। আত্মীয়-স্বজনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ নিখোঁজ প্রতিবন্ধী রেজার (২১) সন্ধান চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই ২৯ আগষ্ট সন্ধ্যায় জগন্নাথপুর পৌরসভার এক ব্যবসায়ী তাকে নিজের দোকানে রেখে স্বজনদের সাথে যোগাযোগ করেন।

Manual3 Ad Code

বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী রেজাউল হক রেজার বড়ভাই এমরানুল হক বাবু জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের বদান্যতায় জগন্নাথপুর পৌরসভার এক ব্যবসায়ী রোববার বিকেলে তাকে উদ্ধার করে আমাদেরকে খবর দেন। তিনিসহ স্বজনরা রাতেই সেখানে গিয়ে রেজাকে সনাক্ত করেন এবং সোমবার সকালে বাড়ি নিয়ে আসেন। ভাইকে খোঁজে পাওয়ার বিষয়টি তিনি বড়লেখা থানা পুলিশকে অবহিত করেছেন।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!