আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন

  • সোমবার, ৩০ আগস্ট, ২০২১

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::

Manual8 Ad Code

নওগাঁর আত্রাইয়ে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৪৭তম জন্মতিথি উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির ও বুড়িমাতলা কালি মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অন্তে করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। পরে সাহেবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে জন্মতিথি পালন কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ পালের সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা হয়।

Manual5 Ad Code

এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তদন্ত মোজাম্মেল হক কাজী, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী জুয়েল, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সত্যেন চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি স্বপন কুমার দত্ত, সম্পাদক অমরেন্দ নাথ সাহা, পুজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সাংবাদিক তপন কুমার সরকার, প্রভাষক নিখিল কুমার প্রামানিক, বিমান কুমার সাহা, ইউপি সদস্য স্বপন কুমার সাহা, যুবলীগ ভারপ্রাপ্ত সম্পাদক রাফিউল ইসলাম রাফি বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ ও জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বরুন কুমার সরকার। #

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!