শ্রীমঙ্গলে ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯’ প্রজেক্টের আওতায় ত্রাণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গলে ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯’ প্রজেক্টের আওতায় ত্রাণ বিতরণ

  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

Manual4 Ad Code

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল ::

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে ও এডুকো এর সহযোগিতায় “ইমার্জেন্সি রেন্সপন্স ফর দ্যা কোভিড-১৯ প্রজেক্টের” আওতায় অসহায় গরীব পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। ০৯ জুলাই বৃহস্পতিবার আলোয়-আলো প্রকল্পের আওতাভুক্ত কালাপুর ইউনিয়নের হাওর পাড়ের বরুনা হাজীপুর ফয়জুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এমসিডা এর আয়োজনে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

Manual1 Ad Code

চাইল্ডফান্ড কোরিয়া’র অর্থায়নে এডুকো বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এর চারটি এনজিও সংস্থার মাধ্যমে দু’টি উপজেলার ৩০টি চা বাগান ও ২টি হাওড় এলাকায় পর্যায়ক্রমে ৯ হাজার ২শ ৬৯টি পরিবারের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ৩১৩টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

Manual8 Ad Code

এগুলোর মধ্যে শ্রীমঙ্গলে গঝঊউঅ(এমসিডা)-২হাজার ৩শ ৩০টি, বিটিএস-২হাজার ১শ ৩৩টি, আইডিয়া-২হাজার ৫শটি ও কমলগঞ্জে প্রচেষ্টা-২হাজার ৩শ ৬টি পরিবারের মধ্যে ত্রান সামগ্রী পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

বৃহস্পতিবারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, এমসিডা’র প্রধান নির্বাহী মো: তহিরুল ইসলাম মিলন ও সভাপতি মো: মিজানুর রহমান আলম, আলোয় আলো প্রজেক্ট কো-অডিনেট মো: এমদাদুলহক ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!