কালো মেয়ে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কালো মেয়ে

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

Manual3 Ad Code

কালো মেয়ে
তৌহিদুর রহমান

মেয়েটি কালো তবে মায়ায় ভরা মুখ
চোখ গুলো তার ডাগর ডাগর, দেখেই সুখ।

দাঁত গুলো তার রুপার মতো,
হাসলে মুক্তা ঝরে।
কাজল কালো চুল গুলো তার
পিঠে ছড়িয়ে পড়ে।

তবুও তার নেই আনন্দ,
মুখটা অতি ভার।
সবাই তাকে কালো বলে,
শক্তি নাই সহিবার।

তার‌ও যে মন আছে,
আছে ভালবাসা।
একথাটি বুঝিবার
নেই কোন আশা।

Manual2 Ad Code

তার‌ও তো ইচ্ছা হয় বলিবার
তোমায় ভালোবাসি।
কালো কালো শুনে তার
মনের সাহস গিয়াছে ভাসি।

Manual7 Ad Code

ইচ্ছা তাহার ভালোবাসুক কেউ,
জড়িয়ে রাখুক বুকে।
ভালবাসি তোমায়
যেন বলতে পারি সুখে।

ভাবে সে দিনরাত,
কবে আসিবে প্রাণনাথ।
ভালবাসার ঢালা সাজিয়ে,
নিয়ে যাবে তার‌ই সাথ।

মনে মনে ভাবে সে
উজাড় করিয়া বাসিবো ভালো।
দুঃখ কষ্ট দূর করিয়া
জ্বালাবো প্রেমের আলো।

Manual7 Ad Code

মায়ার জালে বাঁধিবো তারে,
রাখিবো বাহুডুরে।
আপন করিয়া রাখিবো তারে,
দেবনা যেতে দূরে।

Manual7 Ad Code

জীবন তরী ভাসাইবো তাহার সনে,
আহা কি সুখ।
মানিবো না কোন‌ই বাঁধা,
যত‌ই আসুক।

সব কিছু তার কল্পনাতেই থাকে,
সাহস নাই বলিবার।
সবাই যে কালো কালো করে,
তার ইচ্ছা নাই আর মরিবার।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!