বিলুপ্ত প্রায় কৃষিযন্ত্র বেদা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

বিলুপ্ত প্রায় কৃষিযন্ত্র বেদা

  • সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি ::
প্রাচীনকাল থেকেই কৃষি বাঙালির জীবিকার উৎস। কৃষি কাজে বহুল ব‍্যবহৃত কৃষি যন্ত্রপাতির মধ্যে বেদা অন‍্যতম। গ্রামগঞ্জে ইহা সবার কাছে বেদা বা হাতছেন্নি নামে সুপরিচিত । যেটি বড় সেটি বেদা আর যেটি ছোট সেটি হাতছেন্নি। এটি সাধারণত সরল যন্ত্র। আজ থেকে প্রায় ২০ বছর আগে এই যন্ত্রটির ব‍্যাপক ব‍্যবহার ছিল। কিন্তু এখন বিলুপ্তির পথে। উপকরণ একটি কাঠের দন্ডে ১টি ঈশ, ১টি পোকা/মুটিয়া ও ১১/৯/১৪টি দ্বার বিশিষ্ট এই যন্ত্রটি র্নিমিত ।
শাহবাজার উচ্চ বিদ‍্যালয়ের কৃষি শিক্ষক খোরশেদ আলম বলেন, একটি বাঁশের দন্ড দিয়ে এই যন্ত্রটি দ্বারা কাজ করা হয়। যন্ত্রটি অতিরিক্ত অবাঞ্চিত গাছ ও আগাছা নিধন করে। হস্ত অথবা গরু/মহিষ দিয়ে এ যন্ত্রটি চালানো হয়।
বেদা দিয়ে নিড়ানির কাজ হয়। চারা পাতলা করন ও জমি চাষ হয়।
কুড়িগ্রাম সদরের (সারডোব হোলোখানা) কৃষক মনির উদ্দিন মিয়া বলেন আগে বিতরি ধান, সরিষা, ডাল,কাউন ও পাঠ ক্ষেতে শ্রমিক সাশ্রয়ের জন‍্য বেদা দেওয়া হতো। এখন তেমনটা বেদার প্রচলন নেই বললেই চলে। কিন্তু এখনো চরঞ্চলে কাউন চাষ করলে বেদা ব‍্যবহার করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews