কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক-১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে মাদক বিরোধী অভিযানে আটক-১

  • মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ  অভিযান চালিয়ে ১৭৫ বোতল নেশা জাতীয় ভারতীয় এস্কাফ সিরাপসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে। আটক চোরাকারবারির নাম ইউনুস আলী (২৪)। তিনি ফুলবাড়ী সদর ইউনিয়নের উত্তর বিদ্যাবাগিশ গ্রামের মহিরুদ্দিনের ছেলে।
জানা গেছে, সোমবার সন্ধা সাড়ে ৬ টার দিকে সীমান্ত এলাকা থেকে বাইসাইকেল যোগে বস্তাভর্তি এস্কাফ সিরাপ নিয়ে উপজেলার চান্দের বাজার হতে বিদ্যাবাগিশ গামী পাকা রাস্তা দিয়ে যাচ্ছিল ইউনুস। ফুলবাড়ী থানা পুলিশের একটি অভিযানিক দল এ  সময় তাকে হাতেনাতে আটক করে।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামি ইউনুসকে আগামী কাল জেল হাজতে পাঠানো হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!