কুড়িগ্রাম ধরলা ব্রীজে চেকপোস্ট ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুড়িগ্রাম ধরলা ব্রীজে চেকপোস্ট ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন

  • বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

Manual5 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual4 Ad Code

মাদক পাচার রোধ ও আইন শৃংখলা নিয়ন্ত্রনে কুড়িগ্রাম জেলার সকল প্রবেশমুখে চেকপোস্ট স্থাপনের অংশ হিসেবে কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এর উদ্যোগে বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ধরলা ব্রীজের পূর্ব পাশে কুড়িগ্রাম- ভুরুঙ্গামারী মহাসড়কে পুলিশ চেকপোষ্ট ও বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সদর থানা অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার, মেয়র কাজীউল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মোঃ মোস্তাফিজার রহমান সাজু, ভোগডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, বিশিষ্ট ঠিকাদার মোহাম্মদ মনিরুজ্জামান জনি শেখ সহ কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

কুড়িগ্রাম ধরলা ব্রীজ পূর্বপাড়ে পুলিশ চেকপোস্ট ও কার্যালয় স্থাপিত হওয়ায় জনগনের পুলিশি সেবার পাশাপাশি মাদক পাচার ও বহন এবং সেবনকারীদের দৌরাত্ম্য বন্ধ হবে বলে স্থানীয় সচেতন মহল আশাবাদ ব্যাক্ত করেছেন।

Manual6 Ad Code

কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ বলেন, সদর থানার ধরলা ব্রীজ পয়েন্ট সহ কয়েকটি পু্লিশ চেকপোস্ট স্থাপিত হওয়ায় এর সুফল পুলিশ পেতে শুরু করেছে।

তিনি আরও বলেন, স্থায়ী পুলিশ চেকপোষ্টের কারনে এখন মাদক পাচার পুর্বের তুলনায় অনেক কমে গেছে। এজন্য তিনি এসপি মহোদয়কে ধন্যবাদ জানিয়ে সফলতার পুরো অবদান পুলিশ সুপারের বলেই উল্লেখ করেন।

Manual6 Ad Code

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনায় বিট পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নেওয়ায় সমগ্র জেলায় স্থায়ী ও অস্থায়ীভাবে পুলিশ চেকপোস্ট গুলো কাজে আসছে। পুলিশ তল্লাশীতে মাদকসহ অপরাধীরা প্রায়ই ধরা পরছে। এতে মাদকের পাচার বহুলাংশে কমে আসছে। কুড়িগ্রামকে মাদক মুক্ত করতে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!