বড়লেখা এবার ধসে পড়ল হাজতের ৭০ ফুট দেওয়াল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখা এবার ধসে পড়ল হাজতের ৭০ ফুট দেওয়াল

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

আব্দুর রব :

Manual3 Ad Code

বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক আদালতের এবার হাজত খানার পশ্চিম দিকের প্রায় ৭০ ফুট দেওয়াল ধসে পড়েছে। এতে ছাপা পড়েছে বিভিন্ন সময় পুলিশের জব্দ করা যানবাহন ও গুরুত্বপূর্ণ মামলার আলামত। সাপ্তাহিক ছুটির দিন থাকায় আদালতে বিচারপ্রার্থী, হাজতে আসামী ও স্টাফ না থাকায় কেউ হতাহত হয়নি। কর্মদিবসে এভাবে দেওয়াল ধসে পড়লে আহত হওয়ার আশংকাই ছিল।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আদালত ভবনের হাজত খানার পশ্চিম দিকের দেওয়াল ধসে পড়ার ঘটনাটি ঘটেছে। সন্ধ্যায় দেওয়াল ধসে পড়ার বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের জি.আরও এসআই মুজিবুর রহমান। তিনি আরো জানান, এব্যাপারে থানায় জিডি করেছেন।

Manual4 Ad Code

চলিত বছরের গত ২৮ মে আদালত ভবনের হাজতখানার উত্তর দিকের প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর ধসে পড়ে। এবার পশ্চিম দিকের জরাজীর্ণ আরো প্রায় ৭০ ফুট দেওয়াল ধসে পড়ায় অরক্ষিত হয়ে পড়েছে আদালত পাড়া।

জানা গেছে, প্রায় ৩৮ বছরের পুরানো ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক আদালত ও সাবরেজিষ্ট্রী অফিসের কাজকর্ম। ইতিপূর্বে জরাজীর্ণ আদালত ও সাবরেজিষ্ট্রার ভবনের ছাদ ও দেয়ালের পলেস্তোরা ভেঙ্গে অনেকের মাথায় পড়েছে। এজলাসে বিচারকার্য চলাকালিন ছাদের পলেস্তোরা-খোয়া ভেঙ্গে ও বৈদ্যুতিক পাখা ছিটকে একজন সিনিয়র আইনজীবি আহত হন। এরপর থেকেই আদালতের স্টাফ, আইনজীবি ও বিচারপ্রার্থীরা দুর্ঘটনার আতংক নিয়ে দায়িত্ব পালন করছেন। গত ২৮ মে আদালত ভবনের হাজত খানার উত্তর দিকের প্রায় ৫০ ফুট দীর্ঘ সীমানা প্রাচীর ধসে পড়ে। নতুন ভবন নির্মাণের জন্য বিভিন্ন সময় একাধিকবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!