বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনকে দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনকে দাফন সম্পন্ন

  • শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনকে (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় গল্লাসাঙ্গন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলীর উপস্থিতিতে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Manual7 Ad Code

এর আগে শুক্রবার সকালে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছমির উদ্দিন মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual2 Ad Code

এদিকে বীর মুক্তিযোদ্ধা ছমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পরিবেশমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ফনি চন্দ্র শীল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মুহাম্মদ শাহজাহান ও সদস্যসচিব শুভাশিষ দে শুভ্র প্রমুখ।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!