বড়লেখায় ধর্ষণের শিকার ২ স্কুলছাত্রী : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বড়লেখায় ধর্ষণের শিকার ২ স্কুলছাত্রী : গ্রেফতার ১

  • রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

বড়লেখার গাজিটেকা ও পেনাগুল গ্রামে তৃতীয় ও অষ্টম শ্রেণির ২ শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে গাজিটেকায় শিশু শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রাতেই পুলিশ ধর্ষক বালক রেজাউল ইসলামকে (১৪) গ্রেফতার করেছে। সে উপজেলার কলারতলিপাড় গ্রামের লোকমান উদ্দিনের ছেলে। রোববার পুলিশ তাকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে প্রেরণ করেছে।

Manual7 Ad Code

এদিকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ এই দুই ধর্ষিতাকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।

Manual8 Ad Code

জানা গেছে, রেজাউল ইসলাম (১৪) গাজিটেকা গ্রামে ধর্ষিতা বালিকার পাশের বাড়ির কাজের ছেলে। শনিবার দুপুরে অন্যান্য ছেলে-মেয়ের সাথে খেলাধুলার সময় রেজাউল কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে বসতঘরের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাড়িতে যাওয়ার পর ভিকটিমের রক্তক্ষরণ শুরু হলে ঘটনা প্রকাশ পায়। রাতেই ধর্ষিতার মা রেজাউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করেন।

Manual8 Ad Code

অপরদিকে উপজেলার পেনাগুল গ্রামের এক প্রবাসীর মেয়ে অষ্টম শ্রেণীর কিশোরী শিক্ষার্থীকে (১৪) বৃহস্পতিবার ভোরে প্রতিবেশি লম্পট শাহান আহমদ (২৬) কৌশলে ঘরে ঢুকে নিজ বসতঘরে তুলে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। শাহান গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে। এঘটনায় শনিবার ধর্ষিতার মা শাহান আহমদকে আসামী করে থানায় মামলা করেন।

Manual6 Ad Code

থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, পৃথকস্থানে এক শিশু ও কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। দুটি ঘটনায় তাদের মা থানায় মামলা করেন। এর মধ্যে শিশু ধর্ষণের মামলায় পুলিশ এক কিশোরকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে। এছাড়া কিশোরী ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতা শিশু ও কিশোরীকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!