বড়লেখায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় এক ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে সোমবার সকাল সাড়ে ১১টা ও দুপুর সাড়ে ১২টায় পুকুরের পানিতে ডুবে ৩ বছর বয়সি দুই শিশুর মৃত্যু হয়েছে। নিজ বাড়ির পুকুরে ডুবে মারা যাওয়া শিশুর নাম সিয়াম আহমদ। সে উপজেলার তারাদরম গ্রামের ব্যবসায়ি আব্দুল হামিদের ছেলে। অপরদিকে শিশু মাহের আহমদ উপজেলার সুজানগর গ্রামে নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের মাওলানা শামছুল ইসলামের ছেলে।

ধারণা করা হচ্ছে অত্যাধিক গরমের কারণে বাবা-মা ও পরিবারের সদস্যদের অগোচরে এ দুই শিশু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত শিশুদের পারিবারিক সুত্রে জানা গেছে, তারাদরম গ্রামে নিজ বাড়িতে শিশু সিয়াম আহমদ ও সুজানগর গ্রামে নানা বাড়িতে শিশু মাহের আহমদ সোমবার সকাল ও দুপুরে নিখোঁজ হলে স্বজনরা তাদেরকে বিভিন্ন স্থানে খুজতে থাকেন। কোথাও না পেয়ে একপর্যায়ে পুকুরে নামেন। সেখান থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন তার এলাকাধীন তারাদরম গ্রামের শিশু সিয়াম আহমদ ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৮নং ওয়ার্ড মেম্বার মুহিবুর রহমান কামাল নানা বাড়ি বেড়াতে গিয়ে শিশু মাহের আহমদ পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, উভয় শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দু’টি ময়না তদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!