কুলাউড়ায় প্রয়াত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার গৃহনির্মাণ করে দিলো সেনাবাহিনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

কুলাউড়ায় প্রয়াত সেনা কর্মকর্তা ও মুক্তিযোদ্ধার গৃহনির্মাণ করে দিলো সেনাবাহিনী

  • সোমবার, ৮ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে প্রয়াত সেনাকর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধার পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন। সেনাবাহিনীর কল্যাণ তহবিল হতে এই গৃহ নির্মাণ করে দেয়া হয়।

৭ জুন রোববার উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মরহুম আব্দুল গনির স্ত্রী কুটিনা বেগমের কাছে নির্মাণকৃত ঘরের দলিল ও ঘরের আসবাব পত্র হস্তান্তর করা হয়। আসবাব পত্র সহ গৃহ নির্মানে ব্যয় হয়েছে ৫ লক্ষ টাকা।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান সালাম। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল মরহুম আব্দুল গনির স্ত্রী কুটিনা বেগম জানান, তার স্বামী মারা যাওযার পর ৪ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানকে নিয়ে বাঁশের বেড়ার ঘরে খুবই কষ্ট করে বসবাস করতেন। ঘরটি দূর্বল ছিল, বৃষ্টি দিলে পানি পরতো। বর্তমানে সেনাবাহিনী মজবুত করে একটি পাকা ঘর তৈরি করে দিয়েছেন। তিনি মহান সৃষ্টিকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!