বড়লেখায় মাথায় ডাল পড়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় মাথায় ডাল পড়ে গাছকাটা শ্রমিকের মৃত্যু

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি ::

Manual4 Ad Code

বড়লেখায় ব্যবসায়ীদের ক্রয়কৃত গাছ কাটতে গিয়ে মাথায় ডাল পড়ে গাছকাটা শ্রমিক হাবিবুর রহমান হাবিব (৫০) মারা গেছেন। শনিবার সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহত হাবিবুর রহমান উপজেলার ডিমাই (বতাউড়া) গ্রামের মৃত রজব আলীর ছেলে ও ৫ সন্তানের জনক।

স্বজনরা জানান, হাটবন্দের কাঠ ব্যবসায়ী সিরাজ মিয়া ও গল্লাসাঙ্গনের নজরুল ইসলাম শনিবার দুপুরে গাছকাটা শ্রমিক হাবিবুর রহমান হাবিবকে উপজেলার আদমপুর মাইজগ্রামের সিরাজ উদ্দিনের বাড়িতে গাছ কাটতে নিয়ে যান। গাছ কাটার সময় হঠাৎ গাছের একটি ডাল হাবিবুর রহমানের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি মেম্বার সৈয়দ লুৎফুর রহমান তার এলাকার গাছকাটা শ্রমিক হাবিবুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মানুষের বাড়িতে গাছ কেটে তিনি সংসার চালাতেন। তার মৃত্যুতে স্ত্রী ও ৫ সন্তান অসহায় হয়ে পড়লো। রোববার দুপুরে ময়না তদন্ত শেষে স্বজনরা হাসপাতাল থেকে লাশ গ্রহণ করেছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!