বড়লেখায় সরকারি রাস্তার ক্ষতিসাধন করায় ৫০ হাজার টাকা জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় সরকারি রাস্তার ক্ষতিসাধন করায় ৫০ হাজার টাকা জরিমানা

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় জমি থেকে মাটি কেটে সরকারি রাস্তার ক্ষতিসাধন করার অভিযোগে আব্দুল মফিক উদ্দিন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।

Manual1 Ad Code

জানা গেছে, সরকারি রাস্তার পাশেই মফিক উদ্দিনের নিজস্ব জমি রয়েছে। সেই জমি থেকে তিনি মাটি কেটে বসত বাড়িতে নিচ্ছিলেন। এতে সরকারি রাস্তাটি ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ উঠে। খবর পেয়ে রোববার সকালে সেখানে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি মাটি কাটার সত্যতা পান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(১৫) এর ২ ধারায় মফিক উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, যারা পাহাড়-টিলা বা সরকারি জায়গা থেকে মাটি কেটে পরিবেশ নষ্ট করছে, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!