কমলগঞ্জে কৃষকের ৩ হাজার ফলবান টমেটোর গাছ কেটে নিলো দুবৃর্ত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে কৃষকের ৩ হাজার ফলবান টমেটোর গাছ কেটে নিলো দুবৃর্ত্তরা

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে লাভের আশায় হাডভাঙা পরিশ্রম করে টমেটোর চাষ করছিলেন হতদরিদ্র কৃষক করিম মিয়া (৬২) ও খোকন মিয়া (২৫)। আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের এ দুই কৃষক বার্ষিক ৪০ হাজার টাকা চুক্তিতে ৪৫ শতক জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রায় সব গাছেই ফল ধরা শুরু করেছে। এমন সময় গত বৃহষ্পতিবার ভোরে তারা ক্ষেতে গিয়ে দেখেন সবকটি অর্থাৎ প্রায় ৩ হাজার টমেটো গাছ কেটে ফেলা হয়েছে।

কান্না জড়িত কন্ঠে কৃষক করিম মিয়া ও খোকন মিয়া জানান, সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত হাডভাঙা পরিশ্রম করে, মানুষের কাছ থেকে ধার-দেনা করে প্রায় ২ লক্ষ টাকা খরচ করে সার কীটনাশক প্রদানসহ জমির পরিচর্যা করেছেন।যাতে টমেটো বিক্রি করে ঋণ পরিশোধ করে সংসার চালাবেন। কিন্তু দুর্বৃত্তরা তাদের সব স্বপ্ন গুড়িয়ে দিলো। এখন পথে বসার উপক্রম।

আলাপকালে স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, হোমেরজান গ্রামের ফয়সল মিয়া, আলকাছ মিয়া, আনিসুর রহমান জানান, অত্যন্ত সৎ, নিরীহ প্রকৃতির ও হতদরিদ্র লোক করিম মিয়া ও খোকন মিয়া মানুষের জমিতে বর্গা চাষ করে জীবিকা নির্বাহ করেন। কয়েক বছর বার্ষিক চুক্তিতে অন্যেও জমিতে টমেটো চাষ করে আসছেন।

Manual2 Ad Code

আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে যথাসম্ভব সহযোগীতা করা হবে। তিনি তদন্তক্রমে এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জনি খানঁ বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা ভূক্তভোগী কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করবো। তিনি তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদনের সুপারিশ করেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!