হলোখানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি বিরোধী সমাবেশ করেছে স্থানীয়রা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

হলোখানা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দূর্নীতি বিরোধী সমাবেশ করেছে স্থানীয়রা

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

Manual8 Ad Code

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ উমর ফারুক এর বিরুদ্ধে “সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা”র টিআর প্রকল্পের টাকা আত্নসাৎ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে “দূর্নীতি উন্নয়নের প্রধান বাধা, আসুন দূর্নীতিকে প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে এ দূর্নীতি বিরোধী সমাবেশ করেছেন স্থানীয়রা।

Manual6 Ad Code

শনিবার ০৯ অক্টোবর রাতে হলোখানা ইউনিয়ন পরিষদের সামনে সচেতন সমাজ হলোখানা ইউনিয়ন এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। চেয়ারম্যানের দুর্নীতির প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকশ জনতা। এসময় তারা চেয়ারম্যানের নানা দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে বক্তব্য দেন এবং চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

সুভারকুটি স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ সিরাজুুল ইসলামসহ কয়েকজন অভিযোগ করে বলেন, হলোখানা ইউনিয়নে আসা সরকারি বিভিন্ন সহায়তার কার্ড চেয়ারম্যান উমর ফারুক নিজের লোকদের বণ্টন ও নিজের কাছে রেখে সেই সহায়তার চাল আত্মাসাৎ করেন। এবং চেয়ারম্যান ও তার দুই ছেলে বড় অংকের টাকার বিনিময়ে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন। এসব বিষয় নিয়ে বলা হলে সে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে নানাভাবে হুমকি দেন।

Manual7 Ad Code

তারা আরও বলেন, চেয়ারম্যানের দুুই ছেলে মদ, গাঁজা, ইয়াবা, হিরোইন ও জুুুয়াসহ সকল সমাজ বিরোধী কাজে নেতৃত্ব দিয়ে সমাজকে নষ্ট করতেছে।

Manual7 Ad Code

হলোখানা ইউনিয়নের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এমএ নাসির বলেন, চেয়ারম্যান দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। তিনি বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের নামে ব্যাপক হারে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এতে সরকারের ভাবমূূূূর্তি নষ্ট হচ্ছে। তাই সঠিক তদন্ত করে চেয়ারম্যান এর বিচারের দাবী জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!